বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

নগরীতে ১ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ২৫ আগস্ট ২০২৬ ১০:৫৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৫ আগস্ট ২০২৬ ১০:৫৬ অপরাহ্ন
নগরীতে ১ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজাসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা করেছে। এসময় ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।


মঙ্গলবার (২৫ আগস্ট) আনুমানিক সকাল ৭টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ বালিয়া গ্রামের মিঠুর মোড়ের পশ্চিম পাশে ধুতরাবন এলাকা থেকে আসা ১টি অটোরিক্সাকে সংকেত দিয়ে থামিয়ে অভিযান পরিচালনা করে। এসময় অটোরিক্সার যাত্রী কাশিয়াডাঙ্গা থানার পূর্ব রায়পাড়া গ্রামের মো: মিলন হোসেনের স্ত্রী ও মৃত পাঁচু শেখের মেয়ে বর্তমানে দামকুড়া থানার ধুতরাবন গ্রামে বসবাসরত মোসা: মর্জিনা বেগম ওরফে অঞ্জিলা বেগম (৫০)-কে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেইসঙ্গে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।


গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজাতে প্রেরণ করা হয়েছে।