বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

নগরীতে জুয়া খেলা অবস্থায় ৬ জন গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ২৫ আগস্ট ২০২৬ ১০:৫৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৫ আগস্ট ২০২৬ ১০:৫৭ অপরাহ্ন
নগরীতে জুয়া খেলা অবস্থায় ৬ জন গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে কর্ণহার থানা পুলিশ অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ৬ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত তাস, খেজুর পাতার পাটি ও নগদ অর্থ জব্দ করা হয়।


গত ২৪ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক সোয়া ৯টার দিকে কর্ণহার থানা পুলিশ চকদর্শনপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় একই গ্রামের মো: সোহাগের চায়ের দোকান ঘরের সামনে বারান্দা থেকে জুয়া খেলা অবস্থায় আ: মান্নানের ছেলে মো: লিমন হোসেন (২৮); মৃত তোরাব আলীর ছেলে মো: মুরাদ আলী (৫৫); বশির উদ্দিনের ছেলে মো: ইসরাফিল হোসেন (৪৪); মৃত রিয়াজ উদ্দীনের ছেলে মো: আব্দুল বারিক (৬০); মৃত জহির আলীর ছেলে মো: হেলাল আলী (৫০) এবং মৃত আবুল হোসেনের ছেলে মো: সোহাগ (২৮)-কে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের হেফাজত থেকে জুয়া খেলায় ব্যবহৃত নগদ ৩৫৫ টাকা, ১ সেট পুরাতন তাস ও ১টি খেজুর পাতার পাটি জব্দ করা হয়।


গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কর্ণহার থানায় জুয়া আইনে মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।