বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নাটোরে বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভাঅনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ। এছাড়া সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আক্তার, বড়াইগ্রাম থানার অফিসার ইন-চার্জ মো. শফিকুল ইসলাম, জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর, মাঝগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান প্রভাষক আব্দুল আলীম, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আশরাফ আলী, মহুয়া নূর কচি, বনপাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন রাজু, বীর মুক্তিযোদ্ধা সরদার বয়েত রেজা, প্রিন্সিপ্যাল মো. মোয়াজ্জেম হোসাইন,সাংবাদিকআলহাজ¦ মোঃসাইফুররহমান প্রমুখ।
সভায় মাদক নিয়ন্ত্রণ, বাল্য বিবাহ প্রতিরোধ, কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ড বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধাš Í গ্রহণ করা হয়।