বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

পবিত্র ইদে মিলাদুন্নবী উপলক্ষে নাটারে যথাযথ ধর্মীয় মর্যাদার সাথে পালিত

নাটোর প্রতিনিধি ২৬ আগস্ট ২০২৬ ০৯:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ২৬ আগস্ট ২০২৬ ০৯:৩৩ অপরাহ্ন
পবিত্র ইদে মিলাদুন্নবী উপলক্ষে নাটারে যথাযথ ধর্মীয় মর্যাদার সাথে পালিত

নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও মৃত্যুবার্ষিকী স্মরণে পবিত্র ইদে মিলাদুন্নবী উপলক্ষে নাটারে  যথাযথ ধর্মীয় মর্যাদার সাথে পালিত হয়েছে।


১২ রবিউল আউয়াল (৫৭০ খ্রিস্টাব্দে) নবী মুহাম্মদ (সা.) মক্কায় জন্মগ্রহণ করেন, মানবজাতির জন্য ঐশ্বরিক আশীর্বাদ ও শান্তির বার্তা নিয়ে। তিনি একই দিনে (৬৩২ খ্রিস্টাব্দে) ইন্তেকাল করেন। মোস্তফা জানে রহমত পেহ লাখো সালাম এই স্লোগান নিয়ে বুধবার দুপুরে অহেলে সুন্নাতওয়াল জামাআতের নাটোর জেলা শাখার আয়োজনে হরিশপুর পুলিশ লাইনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। 


সোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় পুলিশ লাইনের সামনে এসে শেষ হয়। পরে বড়হরিশপুর পূর্ব পাড়া সুন্নি জামে মসজিদ প্রাঙ্গণে এক  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ। 


এতে অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন এডভোকেট আব্দুল ওহাব,  জেলা বিএনপির  যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব স্থানীয় সুন্নি জামে মসজিদের সভাপতি ইব্রাহিম হোসেন,আল মাদ্রাসাতুল জামহরিয়া মাদ্রাসার বাবেক আরবি প্রভাষক মুকতি মাওঃ আ: রহমান আনোয়ারীসহ অন্যরা । এসময় উপস্থিত ছিলেন, জেলা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে ধর্মপ্রাণ মুসল্লিরা। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


এছারা দিবসটি উপলক্ষে জেলার সকল সংশ্লিষ্ট সংগঠনগুলো নবী মুহাম্মদ (সাঃ)-এর জীবন ও শিক্ষা এবং ইসলামের শান্তি, অগ্রগতি, ভ্রাতৃত্ব, ধৈর্য, মানবাধিকার ও নারীর মর্যাদার বার্তাকে কেন্দ্র করে আলোচনা সভা, দোয়া মাহফিল, হামদ-নাত, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।