বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তি ২৭ আগস্ট ২০২৬ ০২:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৭ আগস্ট ২০২৬ ০২:৩৩ অপরাহ্ন
নগরীতে ৫ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পবা, কাটাখালী, বোয়ালিয়া, কাশিয়াডাঙ্গা ও কর্ণহার থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ অর্থ এবং মোটরসাইকেলসহ সহ ৫ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।


বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে পবা থানা পুলিশ কৈপুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে একই গ্রামের মৃত হারেজ মন্ডলের ছেলে জয়নাল আবেদীন (৬৭)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২৫ গ্রাম গাঁজা ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পবা থানায় ৩টি মাদক মামলা রয়েছে।


পবা থানা পুলিশ একই তারিখ দুপুর আনুমানিক পৌনে ৩টার দিকে দাদপুর (বাগিচাপাড়া) গ্রামের আশরাফ আলীর ছেলে মো. রিপন আলী (২৩)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে রিপনকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত হতে মোট ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


এছাড়াও একই তারিখ দুপুর আনুমানিক সোয়া ৩টার দিকে কাটাখালী থানা পুলিশ নওদাপাড়া স্কুল মোড় নামক স্থানে চেকপোস্ট পরিচালনা করে চৌমুহনী বাজারর দিক হতে আগত শ্যামপুর শান্তিনগর গ্রামের আকতার আলী ওরফে আফতাবের ছেলে মহিদুল বিশ্বাস ওরফে মহিদুল ইসলাম (৩২)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত হতে মোট ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। উল্লেখ্য আসামি মহিদুলের বিরু্দ্েধ কাটাখালী থানায় ১টি ও রাজশাহী জেলার পুঠিয়া থানায় ১টি মাদক মামলা রয়েছে।


এদিকে একইদিন রাত আনুমানিক আড়াইটার দিকে বোয়ালিয়া থানা পুলিশ গৌরহাঙ্গা পুকুরের দক্ষিণ পার এলাকায় অভিযান চালিয়ে উপশহর সেক্টর-২ গ্রামের মৃত শামসুল করিমের ছেলে সাফকাত করিম ওরফে শুভ (৪৪)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত হতে মোট ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ১ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।


তাছাড়াও একই তারিখ বিকাল আনুমানিক ৬টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ উত্তর গুড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে হড়গ্রাম মুন্সিপাড়া গ্রামের মৃত মনোয়ার হোসেনের ছেলে সুমন (৪৮)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত হতে মোট ৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।


অন্যদিকে, ২৫ আগস্ট রাত আনুমানিক ১১ টার দিকে কর্ণহার থানা পুলিশ দমদমা গ্রামের মৃত রহেদ আলমের ছেলে মো: সাজু (৩২)- এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে সাজু এবং দর্শনপাড়া নামোপাড়া গ্রামের মো: একরামুল হকের ছেলে মো: শরিফুল ইসলাম (৩৩)- কে গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পবা, রাজশাহীতে আসামিদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। উল্লেখ্য গ্রেপ্তারকৃত আসামি সাজুর বিরুদ্ধে ডিএমপি এর পল্লবী থানায় ১টি মাদক মামলা রয়েছে।


আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।