শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

নাটোরে পায়ুপথে মাদক বহন করে শেষ রক্ষা হলো না, ১০০ গ্রাম হেরোইনসহ আটক ২

নাটোর প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন
নাটোরে পায়ুপথে মাদক বহন করে শেষ রক্ষা হলো না, ১০০ গ্রাম হেরোইনসহ আটক ২

নাটোরে র‌্যাবের অভিযানে পায়ুপথে কনডমের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ ২ জনকে আটক করেছে র‌্যাব-৫-এর সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল।


বুধবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে নাটোর শহরের স্টেশন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন বাজার এলাকায় একটি সন্দেহভাজন প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে আটক ব্যক্তিদের দেহে বিশেষ কায়দায় লুকানো মাদকের সন্ধান পাওয়া যায়। পরে তাদের পায়ুপথে কনডমের ভেতর লুকানো অবস্থায় ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।


র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধার হওয়া হেরোইনের চালানটি কুষ্টিয়া থেকে জয়পুরহাটে নিয়ে যাওয়া হচ্ছিল।


আটক ব্যক্তিদের মধ্যে মাদক ক্রেতা মিন্টু (৪৫) জয়পুরহাটের পাঁচবিবি থানার রতনপুর গ্রামের বদিউজ্জামানের ছেলে।


অপরজন মাদক বিক্রেতা শাকিবুর (৩৮), রাজশাহীর গোদাগাড়ী থানার মৈশালবাড়ি গ্রামের আখতারের ছেলে। এ সময় তাদের আরও তিন সহযোগীকেও আটক করা হয়।


আটক পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।