ইদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নূর জামে মসজিদে দোয়া ও মাহফিল
পবিত্র ইদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজশাহীর নূর জামে মসজিদে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বাদ মাগরিব নামাজের পর মসজিদ প্রাঙ্গণে এ দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর আলোচনা এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা মহানবী (সা.)-এর শান্তি, মানবতা, ভ্রাতৃত্ব ও ন্যায়-নীতির আদর্শ অনুসরণের জন্য মুসল্লিদের প্রতি আহ্বান জানান।
মাহফিলে নূর জামে মসজিদের খতিব সয়াবুর রহমান, ইমাম শালমান ফারসি, মসজিদ কমিটির সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তোতা,সহ-সভাপতি আয়ুব আলী, প্রচার সম্পাদক মোঃ আলামিন, দপ্তর সম্পাদক ডাঃ আব্দুর রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও ফটো সাংবাদিক মোঃ সোহরাব হোসেন, মোঃ জনি, শিমুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক মুসল্লি মাহফিলে অংশ নেন।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সকলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।