শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

পুকুর ভরাট বন্ধে নাটোরে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন
পুকুর ভরাট বন্ধে নাটোরে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

নাটোর সদর উপজেলার দক্ষিণ বড়গাছা এলাকায় পুকুর (জলাধার) ভরাটের অভিযোগে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ভরাটকাজ বন্ধ করে ভরাট করা অংশ থেকে বালু সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) পরিবেশ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের উদ্যোগে দক্ষিণ বড়গাছা কারবালা পুকুরে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


অভিযানে পুকুর ভরাটের অভিযোগে দক্ষিণ বড়গাছার বাসিন্দা মো. মানজুরুল হককে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। পাশাপাশি পুকুরটি ভরাট না করার জন্য মালিককে নির্দেশ দেওয়া হয়। ভরাটকৃত অংশ থেকে নিজ দায়িত্বে বালু সরিয়ে নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।


মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন নাটোর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিন। পরিবেশ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. বরহান উদ্দীন প্রসিকিউশন পরিচালনা করেন। অভিযানের সার্বিক সমন্বয় করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম। এ সময় নাটোর জেলা আনসার সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।


পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জেলার পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় পুকুর ও জলাধার ভরাটের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।