শিবগঞ্জে খালের পানিতে ডুবে বৃদ্ধা নিহত
শিবগঞ্জে খালের পানিতে ডুবে এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত ব্যক্তি হলো শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের বালূটুঙ্গি পন্ডিতপাড়া গ্রাামের মৃত আব্দুল করিমের ছেলে আলাউদ্দিন গুধা (৭০)। গ্রামের রনি ইসলাম জানান,আলাউদ্দিন গুধা গ্রামের মাথায় একটি খালের ওপারে পাট থেকে আঁশ ছড়াছিল। তাই সাঁত্তার দিয়ে ওই খাল পার হয়ে খালের ওপারে তার ছেলেকে খাবার দিতে গিয়ে খালের পানিতে তলিয়ে যায়। পরে এলাকাবাসী জানতে পেরে ওই খাল থেকে আলাউদ্দিনের লাশ উদ্ধার করে। বিষয়টি দূর্লভপুর ইউপি চেয়ারম্যান গোলাম আজম আলি নিশ্চিত করেন।