শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

রাসিক প্রশাসকের সঙ্গে হাইটেক স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সংবাদ বিজ্ঞপ্তি ২৭ আগস্ট ২০২৬ ১০:৫৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৭ আগস্ট ২০২৬ ১০:৫৬ অপরাহ্ন
রাসিক প্রশাসকের সঙ্গে হাইটেক স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন হাইটেক স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম গোলাম কিবরিয়া ডন ও ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ বদরুদ্দোজা লাকিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে নগর ভবনে এ সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ রাজশাহীবাসীর জন্য স্বল্প ব্যয়ে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে তাদের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং প্রশাসকের সহযোগিতা কামনা করেন। এর প্রেক্ষিতে রাসিক প্রশাসক হাইটেক স্পেশালাইজড হসপিটাল কর্তৃপক্ষকে স্বাগত জানিয়ে নগরবাসীর কল্যাণে মানসম্মত ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।