শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ২৭ আগস্ট ২০২৬ ১১:১৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৭ আগস্ট ২০২৬ ১১:১৮ অপরাহ্ন
নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সেইসাথে মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়েছে।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ২ টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ভুগরোইল পশ্চিমপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে সোহাগ (২৯); উত্তর নওদাপাড়া গ্রামের নাজির উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৩০) এবং একই গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে ইকবাল (২৯)-কে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫২ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ১ হাজার ৭০ টাকা জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।