শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

নগরীতে গলায় ফাঁস দেয়া অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ২৭ আগস্ট ২০২৬ ১১:২৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৭ আগস্ট ২০২৬ ১১:২৩ অপরাহ্ন
নগরীতে গলায় ফাঁস দেয়া অর্ধগলিত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

রাজশাহী মহানগরীতে একটি বাসায় ঘরের মধ্যে গলায় ফাঁস দেওয়া এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ ঝুলছিল। এই ব্যক্তির নাম ইউনুস আলী (৫৮)। তিনি ওই বাসায় একাই থাকতের। 


বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে মতিহার থানার ধরমপুর পূর্বপাড়ার একটি বাড়ি থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর লাশটি ঝুলছিল। ইউনুস আলী পেশায় তিনি রংমিস্ত্রি ছিলেন।


পুলিশের ধারণা, ইউনুস আলী গেল রোববার কোন এক সময়ে আত্মহত্যা করেছেন। এই পাঁচ দিনে তার মরদেহে পচন ধরেছিল। ছড়িয়ে পড়েছিল দুর্গন্ধ। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়ে পুলিশ।


মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোহাম্মদ কবির জানান, সবশেষ গত রোববার ইউনুস আলীকে প্রতিবেশী এক ব্যক্তি দেখেছেন। এরপর আর কেউ তাকে দেখেননি। বৃহস্পতিবার দুপুরে তার বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ওই বাড়িতে গিয়ে ঝুলন্ত অবস্থায় তার অর্ধগলিত মরদেহ পাওয়া যায়। 


ওসি জানান, ইউনুস আলীর স্ত্রী নেই। তার ছেলেরা বাইরে থাকেন। বাড়িতে একাই থাকতেন ইউনুস। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত করে বলা যাবে। এখন থানায় একটি অপমৃত্যুর মামলা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।