গোদাগাড়ীতে ৫০০ গ্রাম গাঁজাসহ ১ জন গ্রেফতার
গোদাগাড়ী মডেল থানাধীন কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৫০০ গ্রাম গাঁজাসহ ১ জন গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুুপুরে কাকনপাড়া গ্রামস্থ কাজল হোসেনকে একজন মাদক ব্যবসায়ীকে অবৈধ মাদকদ্রব্য ৪৩০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে গোদাগাড়ী মডেল থানাধীন কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশ।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ কাজল হোসেন (৩৬)। মোঃ কাজল হোসেন রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানাধীন কাকনপাড়া গ্রামের মৃত জাবেদ আলীর পুত্র।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানাধীন কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই(নিরস্ত্র) মোঃ সিরাজুল ইসলাম ফোর্সসহ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১৪:৪৫ ঘটিকায় কাঁকনহাট বাজার ও তার সন্নিহিত এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, গোদাগাড়ী মডেল থানাধীন কাকনপাড়া গ্রামস্থ অভিযুক্ত মোঃ কাজল হোসেনের বসত বাড়িতে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই(নিরস্ত্র) মোঃ সিরাজুল ইসলাম ফোর্সসহ আজ ২৭ আগস্ট ২০২৬ খ্রি. দুপুর ১৫:০০ ঘটিকায় অভিযান পরিচালনা করে। থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে দুপুর ১৫.০৫ ঘটিকায় থানা পুলিশ অভিযুক্ত মোঃ কাজল হোসেনের দেহ তল্লাশীকালে তার ডান হাতে থাকা একটি সাদা রংঙের পলিথিনের ব্যাগের মধ্য হতে অবৈধ মাদকদ্রব্য ৪৩০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করে।
গাঁজা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ একটি মামলা রুজু করা হয়েছে।