বাঘায় পদ্মার চরে ৩ শতাধিক পাখি অবমুক্ত
রাজশাহীর বাঘায় পদ্মার চরে ৩ শতাধিক পাখি অবমুক্ত করা হয়েছে। বুধবার (২৬ আগষ্ট) দুপুরে পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালী চরে এই পাখি অবমুক্ত করেন জেলা ছাত্রদলের আহবায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকারসহ বিএনপির নেতাকর্মীরা।
জানা গেছে, বাঘা উপজেলার পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালী চরের শাহাদুল ইসলামের ছেলে সুমন আলী দীর্ঘ দিন থেকে বিভিন্ন চরে পাখি শিকার করছিলেন। এছাড়া তিনি শিকারীর কাছে থেকে পাখি ক্রয় করে বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। জেলা ছাত্রদলের আহবায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে সামাজিক কাজে চরে যাচ্ছিলেন। এ সময় কালিদাসখালী চরে পাখি শিকারী সুজন আলীকে দেখতে পেয়ে কাছে যান। তার খাচার মধ্যে তিন শতাধিক পাখি ছিল। এই পাখিগুলো নিয়ে অবমুক্ত করার পর তার পেশা পরিবতর্নন করে অন্য কর্মস্থানের জন্য নগদ আর্থিক সহাতা প্রদান করেন ছাত্রদল নেতা শামীম সরকার।
এ বিষয়ে পাখি শিকারী সুজন আলী বলেন, বিএনপির নেতারা চরে সামাজিক কাছে এসে পাখি শিকার করা দেখতে পেয়ে আমার কাছে এসে পাখি নিয়ে অবমুক্ত করে দেন। আমার পেশা পরিবতর্নন করে অন্য কর্মস্থানের জন্য তিনি নগদ আর্থিক সহাতা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জগলু শিকদার, উপজেলা মহিলা দলের সভানেত্রী শাপলা খাতুন প্রমুখ।
রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার বলেন, ‘কয়েকজন মিলে নৌকা নিয়ে পদ্মার চরে সামজিককাজে যাচ্ছিলাম। এ সময় কালিদাসখালী চরে পাখি শিকারী সুজন আলীকে দেখতে পেয়ে তার কাছে গিয়ে দেখি তিন শতাধিক ঘুগুসহ বিভিন্ন প্রজাতির পাখি খাচায় রাখা হয়েছে। এই পাখিগুলো নিয়ে অবমুক্ত করার করা হয়। পরে তার পেশা পরিবতর্নন করে অন্য কর্মস্থানের জন্য নগদ আর্থিক সহাতা প্রদান করা হয়েছে।
উপজেলা নিবার্হী কমকর্তা তকী ফয়সাল তালুকদার বলেন, ছাত্রদল নেতা যে কাজটি করেছেন, সেটা নিন্দেহ ভাল কাজ। এ ধরনে মানবিক কাজে সবাইকে এগিয়ে আসা উচিত বলে তিনি মন্তব্য করেন।