শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

ফার্মেসি ব্যবসায়ী সাগরের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক ২৭ আগস্ট ২০২৬ ১১:২৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৭ আগস্ট ২০২৬ ১১:২৬ অপরাহ্ন
ফার্মেসি ব্যবসায়ী সাগরের ইন্তেকাল

রাজশাহী মহানগরীর ভাটাপাড়া এলাকার ফার্মেসি ব্যবসায়ী আহসানুল হাফিজ সাগর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 


আহসানুল হাফিজ সাগর রাজশাহীর প্রবীণ আইনজীবী  মরহুম আবু সাঈদ আজহার ইলিয়াসের একমাত্র সন্তান ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি মা, স্ত্রী ও ছোট একটি মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।    


পরিবার থেকে জানানো হয়েছে, গেল কয়েকদিনে থেকে অসুস্থ ছিলেন সাগর। তিনি ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। প্রথমে তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। শারিরীক অবস্থার অবনতি হলে রামেক হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বুধবার তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। বৃহস্পতিবার রাতে সে মারা যায়। 


মরহুমের জানাজার নামাজ শুক্রবার (২৮ আগস্ট) বাদ জুম্মা মহিষবাথান মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মহিষবাথান গোরস্থানে দাফন করা হবে।  


২০২৫ সালের অক্টোবর মাসে প্রবীণ আইনজীবী আবু সাঈদ আজহার ইলিয়াস মারা যান। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।