শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

বানেশ্বর নিউ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির বার্ষিক আলোচনা সভা

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: ২৮ আগস্ট ২০২৬ ০১:১০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: ২৮ আগস্ট ২০২৬ ০১:১০ অপরাহ্ন
বানেশ্বর নিউ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির বার্ষিক আলোচনা সভা

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে নিউ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে বার্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২৮ আগস্ট)  সকাল সাড়ে ১০ টায় বানেশ্বর বাজারের নিউ সুপার মার্কেটের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন এনসিসি ব্যাংক পিএলসি, রাজশাহী শাখার আঞ্চলিক প্রধান মো. ওমর শরীফ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক দুলাল, বানেশ্বর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. হযরত আলী সরকার, বানেশ্বর বাজার বণিক সমিতির আহ্বায়ক মো. মতিউর রহমান মতি, বানেশ্বর বাজারের ইজারাদার জাকির হোসেন সরকার (রাসেল) এবং এনসিসি ব্যাংক পিএলসি বানেশ্বর শাখার শাখা প্রধান মো. শফিউল আলম।


সভায় সভাপতিত্ব করেন নিউ সুপার মার্কেট, বানেশ্বর বাজারের সভাপতি মো. মোজাম্মেল হক টুটুল। সভাটি পৃষ্ঠপোষকতা করে এনসিসি ব্যাংক পিএলসি, বানেশ্বর শাখা। 


সভায় ব্যবসায়ীদের বিভিন্ন বিষয়, পারস্পরিক সহযোগিতা এবং বাজারের সার্বিক পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

আয়োজক: নিউ সুপার মার্কেট, বানেশ্বর বাজার, পুঠিয়া, রাজশাহী।