১৪০ বোতল এস্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার
র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প এর আভিযানিক দল শুক্রবার (২৮ আগস্ট) অনুমান ভোর ৫ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর সদর থানার নাটোর স্টেশন বাজার জামে মসজিদের সামনে বিসমিল্লাহ খেজুর হাউজ এন্ড ভ্যারাইটি স্টোর এর সামনে অভিযান চালিয়ে ১৪০ বোতল এস্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তিরা হলো- জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পশ্চিম রামচন্দ্রপুরের মৃত রইচ উদ্দিনের ছেলে মো. মিঠু (৩০) এবং সাজ্জাদ হোসেন ছেলে সাকিব হাসান (২৪)।
গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তারা জানায় তাদের হাতে থাকা লাগেজের ভেতর প্লাস্টিক দ্বারা বাধানো অবস্থায় ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ (মাদক) রক্ষিত আছে। তারই প্রেক্ষিতে উপস্থিত সাক্ষীগণের সামনে আসামী মিঠু এবং সাকিব হাসান দ্বয়ের ল্যাগেজের ভেতর হতে তাদের নিজ হাতে বের করে দেয়া ১৪০ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ। জিজ্ঞাসাবাদে তারা আরও জানায় রাজশাহী হতে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ (মাদক) অবৈধভাবে সংগ্রহ করে ট্রেনযোগে নাটোর হতে জয়পুরহাট যাওয়ার জন্য রওনা করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয় ১। মোঃ মিঠু (৩০) ও ২। মোঃ সাকিব হাসান (২৪)’দ্বয়কে মাদক আইনে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নাটোর সদর থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।