নাটোর জেলা আন্তর্জাতিক ফিদে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন
“ক্রীড়া হলো পেশা পরিবার পাবে ভরসা, স্বপ্নের পথে বিজয়ের সাথে”এই স্লোগান নিয়ে নাটোর জেলা আন্তর্জাতিক ফিদে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা ২০২৬ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় নাটোর মিনি স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা আয়োজনে নাটোর জেলা আন্তর্জাতিক ফিদে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন করেন বাংলাদেশ দাবা ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফুল আলম ।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এছামী, নাটোর জেলা ক্রীড়া সংঘ উপদেষ্টা এস এম আহসান হাবীব, মো. আব্দুস সালাম,ডিএসএ সাবেক সদস্য বাদশা আলম, আশিক রহমান মিশু, কৌশিক চৌধুরী, সাদ্দাম হোসেন, গোলাম সারওয়ার পাশাসহ ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ ও বিভন্নি বয়নী খেলোয়ারা।
খেলায় ৩০টা সেটে ৬০ জন বিভিন্ন জেলা দাবা প্রতিযোগী অংশ নেন।
বিকেলে প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ বিজয়ী মাঝে পুরস্কার বিতরণ করা হবে।