বড়াল সৌর বিদ্যুৎ পরিবার বিক্রয় ও সেবা কেন্দ্র উদ্বোধন
‘বিদ্যুৎ এর ওপর চাপ কমায় ঘরে ঘরে সৌর বিদ্যুৎ লাগাই’ এই প্রতিপাদ্য বিষয়ে সামনে রেখে চারঘাট উপজেলার অনুপমপুর গ্রামের সৌর বিদ্যুতের সংযোগ ও স্থাপনা কাজের উদ্বোধন করা হয়।
শুক্রবার ( ২৮ আগস্ট) সকালে বড়াল সৌর বিদ্যুৎ পরিবার সেবা ও বিক্রয় কেন্দ্র প্রতিষ্ঠানটি বড়াল মানবিক উন্নয়ন সংস্থা, মিয়াপুর চারঘাট রাজশাহী। এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান যার রেজি: নং- রাজশা-১১৭৩ / ২২, এই প্রতিষ্ঠানটি ২৮-০৮ ২০২৬ ইং তারিখ হতে সৌর বিদ্যুৎ স্থাপন ও সংযোগ কার্যক্রম শুরু করেন। পরিবেশবান্ধব সৌর বিদ্যুৎ ঘরে ঘরে ব্যবহার করি এবং সৌর বিদ্যুৎ কালেকশন করি। সাশ্রয় হবে সৌর বিদ্যুৎ তে।
উপজেলার অনুপমপুর গ্রামের হাসান আলী বাড়িতে স্থাপন ও সংযোগের শুভ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বড়াল মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আখতার হোসেন, দারিদ্র কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মো: জিল্লুর রহমান, টেকনিশিয়ান সাহাদত হোসেন ও চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন ।
বড়াল সৌর বিদ্যুৎ পরিবার বিক্রয় ও সেবা কেন্দ্র এবং তথ্য জানার ঠিকানা :- বড়ার মানবিক উন্নয়ন সংস্থা, মিয়াপুর চারঘাট, রাজশাহী।