বদলগাছীতে আধাইপুর ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানব্বন্ধন
নওগাঁর বদলগাছী সালিশে জরিমানার টাকা আত্মসাতের অভিযোগে উপজেলার আধাইপুর ইউপি চেয়ারম্যান এ কে এম রেজাউল করিম পল্টন ও মেম্বার মোহাতাব হোসেনকে অপসারনের দাবিতে মানব্বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
শুক্রবার (২৮ আগস্ট) বিকাল ৪টায় বৈকুন্ঠপুর বাজারে এলাকাবাসী এই মানব্বন্ধনের আয়োজন করে। মানব্বন্ধনে বক্তারা বলেন বৈকুন্ঠপুর গ্রামের সাবেক জনস্বাস্থ্য প্রকৌশলী নুর ইসলামের সাথে তার ছোট ভাই নুর আলমের পিতার জমিজমা ভাগ বন্টন নিয়ে দীর্ঘ দিন থেকে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বড় ভাই নুর ইসলাম একাধিক মামলা দিয়ে ছোট নুর আলমকে হয়রানি করেছে। পিতার সব সম্পত্তি বড় ভাই মা বোনদের কাজ থেকে লিখে নেয়। ছোট ভাই নুর আলমের শুধু বাড়ি ভিটা রয়েছে। বিষয়টি সমাধানের লক্ষে ইউপি চেয়ারম্যান রেজাউল করিম পল্টন গত ১৭/১৮ এবং ১৯ আগস্ট ৩দিন সালিশ করার পর বিষয়টি সধান করে দেয়। মাফযোগ করে সব জমিজমা বড় ভাই নুর ইসলামের অংশে চলে যায়।
সালিশে ছোট ভাই নুর আলম দাবি করে পিতার রেখে যাওয়া ঋণ পরিশোধসহ বিভিন্ন কাজে সে দুই লাখ টাকা খরচ করেছে। সালিশের রায় অনুযায়ী ১লাখ ৭০ হাজার টাকা জরিমানা বড় ভাই নুর ইসলামের কাজ থেকে আধাই করে চেয়ারম্যান ১ লাখ ২০ হাজার টাকা ছোট ভাইয়ের স্ত্রী তহমিনার হাতে বুঝে দিয়ে ৩০ হাজার টাকা আত্মসাত করে। ঐ টাকা দাবি করলে চেয়ারম্যান তাদের জানায় খাঁটুনি বাবদ কেটে নিয়েছে ৩০ হাজার। সালিশ বসার আগের রাতে সমাধান করে দেওয়ার নাম করে মোহাতাব মেম্বার ভয় ভিতি দেখিয়ে ২০ হাজার টাকা নিয়েছে বলে মানব্বন্ধনে অভিযোগ করে তহমিনা।
রবিউল ইসলাম, স্বপন হোসেন, হাবিবুর রহমান জানান, আগামী রোববার উপজেলা নির্বাহী অফিসার, নওগাঁ জেল প্রশাসক বচরাবর অভিযুক্ত চেয়ারম্যান ও মেম্বারের অসারণের দাবীতে স্মারকলিপি দেওয়া হবে এলাকাবাসীর পক্ষ থেকে। এ বিষয়ে চেয়ারম্যান রেজাউল করিম পল্টন জানান তারা কাগজে সহি স্বাক্ষর করে টাকা বুঝে নিয়েছেন। জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি জানান, মানব্বন্ধনের কথা জানিনা কিন্তু সালিশে টাকা নিয়েছে এ ধরনের অভিযোগের কথা শুনেছিলাম।