বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

ডা. হাসানুজ্জামান হাসুর মায়ের মৃত্যুতে জামায়াতের শোক

সংবাদ বিজ্ঞপ্তি ২৮ আগস্ট ২০২৬ ১১:২৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৮ আগস্ট ২০২৬ ১১:২৩ অপরাহ্ন
ডা. হাসানুজ্জামান হাসুর মায়ের মৃত্যুতে জামায়াতের শোক

রাজশাহী মহানগরী জামায়াতের স্বাস্থ্য বিষয়ক সেক্রেটারি ও কর্মপরিষদ সদস্য ডা. হাসানুজ্জামান হাসুর মা খোদেজা খাতুন (১০১) ইন্তেকাল করেছেন। 


শুক্রবার (২৮ আগস্ট) বিকাল ৩টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


মরহুমার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রাজশাহী মহানগর জামায়াতের আমীর ড. মাওলানা কেরামত আলী এমপি এবং সেক্রেটারি ইমাজ উদ্দীন মন্ডল।


এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমা খোদেজা খাতুনের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব এবং পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার তাওফিক কামনা করেন।