শনিবার, আগস্ট ২৯, ২০২৬

রাজশাহী সীমান্তে নৌকাসহ বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্ট্রাডল ট্যাবলেট জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি ২৮ আগস্ট ২০২৬ ১১:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৮ আগস্ট ২০২৬ ১১:২৪ অপরাহ্ন
রাজশাহী সীমান্তে নৌকাসহ বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্ট্রাডল ট্যাবলেট জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে নৌকাসহ বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্ট্রাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।


২৭ আগস্ট আনুমানিক বিকেল ৪ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ তালাইমারী বিওপি’র চৌকষ আভিযানিক দল বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, বোয়ালিয়া থানাধীন ঘোষপাড়া নদীর পাড় নামক স্থান দিয়ে মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে।


উক্ত তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ তালাইমারী বিওপি’র চৌকষ আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘোষপাড়া নদীর পাড়ে ঝাউ বনের মধ্যে ফাঁদ পেতে থাকেন। এমতাবস্থায় চৌকষ আভিযানিক দল দেখতে পায় যে, একজন মাদক কারবারী একটি নৌকা যোগে নদীর পাড়ে আসছে। বিজিবি’র আভিযানিক দল তাকে ধরার জন্য ধাওয়া করলে মাদককারবারী নৌকা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক নৌকাটি তল্লাশী করে তার মধ্য হতে ২৫০০ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট (মালিকবিহীন) জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য ও নৌকা বোয়ালিয়া থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।


এ বিষয়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট চোরাকারবারীদেরকে শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।