রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ
২৯ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক ৫ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধিনস্থ খানপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে দামকুড়া থানার ষাঁট বিঘা এলাকায় অভিযান চালিয়ে ২৯৯ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। এ সময় চোরাকারবারি পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
একই রাতে আনুমানিক ৪৫ মিনিটেব্যাটালিয়ন এর অধিনস্থ শাহাপুর বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে কাটাখালী থানার টাংগন পশ্চিমপাড়া এলাকায় বালুর চরের মধ্যে অভিযান চালিয়ে ১৯০ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এছাড়াও ২৮ আগস্ট আনুমানিক রাত ১০:৪৫ ঘটিকায় বেলপুকুর চেকপোস্টের আভিযানিক দল বেলপুকুর থানার জামিয়াপাড়া আম বাগানের মধ্যে মাটিতে লুকানো অবস্থায় ১৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য বেলপুকুর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ বিষয়ের সাথে জড়িত সংশ্লিষ্ট মাদক কারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।