চাঁপাই থেকে কুয়াকাটা রাজকীয় পরিবহনের এসি বাসের যাত্রা শুরু
দূরপাল্লার যাত্রীদের ভ্রমণকে আরও সহজ, আরামদায়ক ও সময়োপযোগী করতে নতুন উদ্যোগে এসি বাস সার্বিস চালু করেছে রাজকীয় পরিবহন। শুক্রবার (২৮ আগস্ট) থেকে এ পরিবহনটি আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করা হয়। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টা চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা বাসষ্ট্যান্ট ও নাটোর বাসষ্ট্যান্ট থেকে পৌনে ১০ টায় দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কুয়াকাটার উদ্দেশ্যে সরাসরি বাস সার্ভিস চালু করেছে কর্তৃপক্ষ।এই নতুন রুট চালুর ফলে চাঁপাইনবাবগঞ্জ, নাটোরসহ রাজশাহী অঞ্চলের যাত্রীরা সহজেই কুয়াকাটায় যেতে পারবেন।
পথে কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদেুর, ভাঙ্গা, বরিশাল, লেবুখালি, পটুয়াখালি, আমতলীকলাপাড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টপেজে যাত্রী ওঠানামার সুবিধাও থাকবে বলে জানিয়েছেন পরিবহন কর্তৃপক্ষ। যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে বাসে আধুনিক সুযোগ-সুবিধা, অভিজ্ঞ চালক এবং নির্ধারিত সময়সূচি অনুসরণ করা হবে।
স্থনীয় যাত্রীরা জানান, আগে কুয়াকাটা যেতে একাধিকবার যানবাহন পরিবর্তন করতে হতো। সরাসরি এই সার্ভিস চালু হওয়ায় সময়, খরচ ও ভোগান্তি অনেকটাই কমবে।
রাজকীয় পরিবহনের নাটোর অফিসে ম্যানেজার রুবেল আহম্মেদ বলেন, যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করেই এই রুটে এসি বাস চালু করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে চাঁপাই থেকে ১৩শ রাজশাহী ১২শ এবং নাটোর থেকে ১১শ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। ভবিষ্যতেও যাত্রীসেবার মান আরও কিভাবে উন্নত করা যায় নতুন নতুন উদ্যোগ নেওয়া হবে। রাজকীয় পরিবহনের এই উদ্যোগ ভ্রমণপিপাসু ও নিয়মিত যাত্রীদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক সাড়া পড়েছে।
প্রয়োজনে ০১৩৫০-৬৯৩৫৪০ অথবা ০১৩৫০--৬৯৩৫৪১ নাম্বারে গাড়ীটির জন্য যোগাযোগ করতে পারবেন।