নগরীতে ৫ মাদক ব্যবসায়ী ও ৩ মাদকসেবী গ্রেপ্তার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া, চন্দ্রিমা ও কাটাখালী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট, মোবাইল ফোন এবং মাদক সেবনের কাজে ব্যবহৃত আলামতসহ সহ ৫ মাদক ব্যবসায়ী ও ৩ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজপাড়া থানা পুলিশ বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত আনুমানিক পৌনে ১১টার দিকে সিএন্ডবি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মতিহার থানার কাজলা (ধরমপুর) গ্রামের মো: ফারুক হোসেনের ছেলে মো: বন্ধন ওরফে ফাহিম হোসেন ওরফে বন্ধন (২০); দর্গাপাড়া গ্রামের মো: রনির ছেলে মো: রিফাত হোসেন (২২) এবং একই থানার পাচানী মাঠ গ্রামের মো: শুকুর আলীর ছেলে মো: সোহান আলী (১৯)-কে গ্রেপ্তার করে। এসময় আসামিদের হেফাজত থেকে মোট ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি রিফাতের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া থানায় পেনাল কোডে ১টি মামলা রয়েছে।
এছাড়াও রাজপাড়া থানা পুলিশ একই তারিখ রাত আনুমানিক সোয়া ১০টার দিকে ডিঙ্গাডোবা এলাকায় অভিযান পরিচালনা করে ডিঙ্গাডোবা (ঘোষমহল) গ্রামের মো: শাকিলের ছেলে আসমাউল সিফাত (২১)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত হতে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, আসামির বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় ১টি মাদক মামলা রয়েছে।
অপরদিকে শনিবার (২৯ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ মেহেরচন্ডী পশ্চিপাড়া গ্রামের মৃত হাসানুর হোসেনের ছেলে মো: আব্দুল্লাহ আল মামুন ওরফে অনিক (২৪) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে অনিককে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত হতে বিক্রির উদ্দেশ্যে রাখা ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, আসামি অনিকের বিরু্দ্েধ চন্দ্রিমা থানায় ১টি পেনাল কোডে মামলা রয়েছে।
অন্যদিকে, শুক্রবার (২৮ আগস্ট) বিকাল আনুমানিক পৌনে ৫টার দিকে কাটাখালী থানা পুলিশ বেলঘরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অভিযান পরিচালনা করে মিরকামারী গ্রামের মো: বেলাল উদ্দীনের ছেলে মো: মতিউর রহমান মতিন (৩৩)-কে মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক সেবনের কাজে ব্যবহৃত ১টি ফয়েল পেপার ও ১টি গ্যাস লাইটার জব্দ করা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহীতে আসামির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
তাছাড়া শুক্রবার (২৮ আগস্ট) রাত আনুমানিক পৌনে ১১টার দিকে রাজপাড়া থানা পুলিশ কাজীহাটা ঘোষপাড়া ঘোড়াডোবা এলাকায় অভিযান পরিচালনা করে চন্ডীপুর (প্রেসক্লাবের পিছনে) গ্রামের মো: সাইদুর রহমানের ছেলে মো: সাদেকুল ইসলাম (২৬) এবং পবা থানার মদনহাটি গ্রামের মো: আ: সাত্তারের ছেলে বর্তমানে রাজপাড়া থানার ভাটাপাড়া (কামাল খাঁ মোড়) গ্রামে বসবাসরত মো: শফিকুল ইসলাম (৪০)-কে গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। এসময় আসামিদের হেফাজত থেকে মাদক সেবনের কাজে ব্যবহৃত ১টি কলকি, ১টি কেঁচি ও ১টি লোহার কাটনী জব্দ করা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহীতে আসামিদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। উল্লেখ্য, আসামি সাদেকুলের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় ১টি মাদক ও ১টি পেনাল কোড আইনে মামলা রয়েছে। এছাড়াও আসামি শফিকুলের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় ১টি মাদক ও ১টি পেনাল কোড আইনে মামলা রয়েছে।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।