বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

বাগমারায় মাদক ব্যবসায়ী জুলেখা বিবিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি ২৯ আগস্ট ২০২৬ ০৯:১৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি ২৯ আগস্ট ২০২৬ ০৯:১৪ অপরাহ্ন
বাগমারায় মাদক ব্যবসায়ী জুলেখা বিবিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

রাজশাহীর বাগমারায় মাদক ব্যবসায়ী জুলেখা বিবিকে গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয়রা। শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া মহল্লায় এলাকার সচেতন মহল ও স্থানীয় জনসাধারনের ব্যানারে এ মানব বন্ধন করা হয়।


মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাদক সম্রাজ্ঞী জুলেখা বিবি দীর্ঘদিন থেকে এলাকায় মাদক বিক্রি করে আসছে। যার কারনে এলাকার যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। গত শুক্রবার (২৮ আগস্ট) মাদক সম্রাজ্ঞী জুলেখা বিবি মাদক বিক্রির সময় চাঁনপাড়া মহল্লার এরশাদ আলী নামের এক ভ্যান চালক বাঁধা দেয়। ওই সময় মাদক কারবারি জুলেখা বিবির নির্দেশে তার লোকজন ভ্যান চালক এরশাদ আলীকে পিটিয়ে জখম করে। স্থানীয় লোকজন এরশাদ আলীকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।


ভ্যান চালক এরশাদ আলীকে পিটানোর বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে অভিযানে নামে। ওই সময় মাদক কারবারি জুলেখা বিবি পালিয়ে যায়। 


ওই ঘটনাকে কেন্দ্র করে তাকে গ্রেপ্তারের জন্য শুক্রবার বিকেলে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে এলাকার সচেতন মানুষ ও স্থানীয়দের ব্যানারে। স্থানীয়দের দাবী মাদক সম্রাজ্ঞী জুলেখা বিবির বিরুদ্ধে বাগমারা থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাকে অবিলম্বে গ্রেপ্তারের জন্য আইন শৃংখলা বাহিনীর সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন বক্তারা।


মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ভবানীগঞ্জ পৌর বিএনপি’র সহসভাপতি আক্তারুজ্জামান বল্টু, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব, সাবেক সদস্য সচিব মোজাম্মেল হক ড্রাগন, পৌর যুবদল নেতা জহুরুল ইসলাম, স্থানীয় বাসিন্দা জুলফিকার আলী ভুট্রো, মামুনুর রশিদ প্রমুখ। বক্তারা অবিলম্বে মাদক সম্রাজ্ঞী জুলেখা বিবিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।