বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

রাবির নবনিযুক্ত রেজিস্ট্রারের যোগদান

রাবি প্রতিবেদক ৩০ আগস্ট ২০২৬ ০৮:১১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ৩০ আগস্ট ২০২৬ ০৮:১১ অপরাহ্ন
রাবির নবনিযুক্ত রেজিস্ট্রারের যোগদান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন এ এইচ এম আসলাম হোসেন। রোববার (৩০ আগস্ট) দুপুরে তিনি তাঁর দায়িত্বে যোগদান করেছেন। উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম তাঁকে এ নিয়োগ দেন।


এর আগে তিনি রাবিতে উপ-রেজিস্ট্রার (একাডেমিক) হিসেবে কর্মরত ছিলেন। তাঁর যোগদানকালে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। যোগদানের পর উপস্থিত সহকর্মীদের উদ্দেশ্যে তিনি তার দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। 


নবনিযুক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ এইচ এম আসলাম হোসেন ২০০৬ সালে রাবিতে উপ-রেজিস্ট্রার (একাডেমিক) হিসেবে যোগ দেন। এর আগে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন।