বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

গোমস্তাপুরে ৩ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা অর্থদণ্ড

গোমস্তাপুর প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৬ ০৮:১৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
গোমস্তাপুর প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৬ ০৮:১৪ অপরাহ্ন
গোমস্তাপুরে ৩ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা অর্থদণ্ড

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাক অর্থদণ্ড দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  রোববার (৩০ আগস্ট) এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রহনপুর পৌর এলাকার মেডিকেল মোড়ের তোতন হোটেলকে ২ হাজার, হায়দার ফার্মেসীকে ৩ হাজার ও সততা জনসেবা ফার্মেসীকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের মূল্যতালিকা, মেয়াদ ও ব্যবসায়িক কার্যক্রম পরিদর্শন করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় ব্যবসায়ীদের সতর্ক করা হয়। 


অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক ফজলে এলাহী। তিনি জানান, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী আইন অমান্য করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা বা অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।