রাসিক প্রশাসকের সাথে মীরের চক জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মীরের চক জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ। রোববার (৩০ আগস্ট ) সন্ধ্যায় নগরভবনে কমিটির নেতৃবৃন্দ রাসিক প্রশাসক মসজিদের চলমান উন্নয়ন কাজের সার্বিক কার্যক্রম বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। সাক্ষাৎকালে মসজিদ নির্মাণকাজে সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দ। রাসিক প্রশাসক মসজিদের চলমান উন্নয়ন কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় মীরের চক জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আলম চৌধুরী, সহ- সভাপতি আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম খান, যুগ্ম সম্পাদক আব্দুর রায়হান চঞ্চল, উপদেষ্টা আলহাজ্ব হাবিবুর রহমান সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।