বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

পুঠিয়ায় দুইটি প্রতিষ্ঠানকে ভোক্তার ৬০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক ৩০ আগস্ট ২০২৬ ০৯:১৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ৩০ আগস্ট ২০২৬ ০৯:১৮ অপরাহ্ন
পুঠিয়ায় দুইটি প্রতিষ্ঠানকে ভোক্তার ৬০ হাজার টাকা জরিমানা

পুঠিয়া উপজেলায় দুইটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) বেলা ১১ টা থেকে ২ টা পর্যন্ত  জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয় কর্তৃক পুঠিয়া উপজেলার ধোপাপাড়া ও মাইপাড়া বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।


পরিদর্শনকালে অবৈধভাবে সয়াবিন ও সরিষার তেল মোড়কজাত করার অপরাধে সুইট গ্রুপ রাইকা ফুড এন্ড কনজুমার্স ধোপাপাড়া বাজার, পুঠিয়া কে ৪০ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয়ের অপরাধে মেসার্স ফাহিম ট্রেডার্স, মাইপাড়া বাজার কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বিপুল পরিমাণ নকল লেবেল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ইব্রাহীম হোসেন। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।