বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

মাকে ওষুধ খাওয়ানো নিয়ে দুই ভাইয়ের ঝগড়া, হামলার শিকারে আহত ২

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৬ ০৯:২৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৬ ০৯:২৯ অপরাহ্ন
মাকে ওষুধ খাওয়ানো নিয়ে দুই ভাইয়ের ঝগড়া, হামলার শিকারে আহত ২

চারঘাটে অসুস্থ মাকে ওষুধ খাওয়ানো নিয়ে ঝগড়ার জেরে ছোট ভাই ও তার শ্বশুরবাড়ির লোকজনের পরিকল্পিত হামলার শিকার হয়ে আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন সুমন আলী ও তার ভগ্নিপতি হামিদুল ইসলাম। শুক্রবার (২৮ আগস্ট) রাত ৩টার দিকে সংবাদ পেয়ে আহত অবস্থায় ঘটনাস্থল থেকে তাদের দুজনকে পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।


উপজেলার কামীনি গ্রামে হামলার এ ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান।


জানা যায়, ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সুমন ও সুজন অসুস্থ মাকে নিয়ে বসবাস করেন। দীর্ঘদিন ধরে মা অসুস্থ থাকায় তাকে ওষুধ খাওয়ানোর কথা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির পরে ঝামেলা হয়। পরে তাদের একমাত্র বোন ও বোনজামাই শুক্রবার রাতে ঝামেলা মীমাংসা করতে আসেন।


এসময় সুজন মাকে দেখতে না দিয়ে ঘরে তালাবন্দি করে রাখেন। এতে বোন প্রতিবাদ করলে সুজন তার বাড়ির পাশে শ্বশুর বাচ্চুকে লোকজন নিয়ে আসতে বললে তিনি দলবল নিয়ে এসে লোহার রডসহ দেশীয় অস্ত্র দিয়ে সুমন ও ভগ্নিপতি হামিদুল ইসলামের ওপর হামলা চালায়। এতে সুমন ও হামিদুল মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে বোন শাহানা বাধা দিলে তাকেও বেধড়ক মারধর করা হয়।