বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

রাজশাহী সাধারণ গ্রন্থাগারে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ৩০ আগস্ট ২০২৬ ০৯:৫৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ৩০ আগস্ট ২০২৬ ০৯:৫৪ অপরাহ্ন
রাজশাহী সাধারণ গ্রন্থাগারে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহী সাধারণ গ্রন্থাগারের আয়োজনে কার্যকরী কমিটির সাথে আজীবন সদস্য ও সাধারণ সদস্যদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সেইসাথে আজীবন সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়।


শনিবার (২৯ আগস্ট) রাজশাহী সাধারণ গ্রন্থাগারে এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর দীপকেন্দ্র নাথ দাস, রাজশাহী চেম্বার অফ কর্মাসের সিনিয়র সহ-সভাপতি লায়ন জিয়াউদ্দিন আহমেদ, বিশিষ্ট লেখক ও গবেষক ড. নাজিব ওয়াদুদ, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন,  প্রেসিডেন্ট রোটারী ক্লাব রাজশাহীর রোটা: মোঃ রফিকুল ইসলাম রিপন, রাজশাহী মহানগর পেশাজীবী দলের সাধারণ সম্পাদক রোটা. মিজানুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও বরেন্দ্র গবেষক ড. শফিকুল ইসলাম, দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হক মিল্লাত, রাজশাহী সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক ড. গোলাম মাওলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সাধারণ গ্রন্থাগারের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মনিরুজ্জামান উজ্জ্বল। সার্বিক সহযোগিতায় ছিলেন রাজশাহী সাধারণ গ্রন্থাগারের কোষাধ্যক্ষ মশিউর রহমান।