নগরীতে বিদেশি পিস্তল উদ্ধার
র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী একটি অপারেশন দল সোমবার (৩১ আগস্ট) সময় ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার আরএডি প্রান্তিক আ/এ, গোয়ালপাড়া প্লট এর উত্তরপশ্চিম কর্নারে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ১টি, অ্যামোনিশন ৩ রাউন্ড এবং ১টি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করে। বিদেশি পিস্তল ও অ্যামোনিশন এর সঙ্গে জড়িতদের বিষয়ে কে বা কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। তবে কারা এই বিদেশি পিস্তল ও অ্যামোনিশন এর সাথে জড়িত তাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলমান আছে।
উদ্ধার অস্ত্র কাশিয়াডাঙ্গা থানায় হস্থান্তর করা হয়েছে।