নগরীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ট্যাবলেট উদ্ধার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা করেছে।
রোববার (৩০ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পবা থানার বাগসারা এলাকায় অভিযান চালিয়ে বখতিয়ারাবাদ, মালদা কলোনী গ্রামের বাতুর ছেলে মো. সুইটেম (৪৮) ও কয়েরদারা গ্রামের মো. রজব আলীর ছেলে মো. সজিব আলী (৩৯)-কে গ্রেপ্তার করে। এসময় সুইটেমের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৭০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি সজিব দীর্ঘদিন যাবৎ সুইটেমের সহযোগী হিসেবে মাদক ব্যাবসা পরিচালনা করে আসছে। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি সুইটেমের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে ১টি মামলা এবং অপর আসামি সজিবের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া থানায় অস্ত্র আইনে ১টি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।