বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

বাগাতিপাড়ায় নজরুল বর্ষ উদযাপন

বাগাতিপাড়া প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৬ ০২:৫০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাগাতিপাড়া প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৬ ০২:৫০ অপরাহ্ন
বাগাতিপাড়ায় নজরুল বর্ষ উদযাপন

নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও বিদ্রোহী চেতনা নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার লক্ষ্যে ‘নজরুল বর্ষ’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।


সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহামুদুল হাসানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইশরাত জাহান পিয়া।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, বাগাতিপাড়া মডেল থানার ওসি সুমন চন্দ্র দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রায়হান আলী।


এছাড়া অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


আলোচনা শেষে জাতীয় কবির বিভিন্ন কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীরা। প্রাণবন্ত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।