বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

সংবাদ বিজ্ঞপ্তি ৩১ আগস্ট ২০২৬ ০২:৫১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ৩১ আগস্ট ২০২৬ ০২:৫১ অপরাহ্ন
নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর ৯নং ওয়ার্ডের শেখপাড়ায় ড্রেনের কাদামাটি উত্তোলন কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। সোমবার (৩১ আগস্ট) সকালে নগরী ৯নং ওয়ার্ডের শেখপাড়া এলাকায় পরিচ্ছন্ন কর্মীদের ড্রেনের কাদামাটি উত্তোলন কার্যক্রম পরিদর্শন করেন তিনি।


ওয়ার্ড পর্যায়ে পরিচ্ছন্ন কর্মীদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ড্রেনের কাদামাটি অপসারণ কাজ করছিলেন। রাসিক প্রশাসক হঠাৎ এ কার্যক্রম পরিদর্শন করেন। তাদের খোজখবর নেন। এ সময় তিনি পরিচ্ছন্ন কার্যক্রম যথাযথভাবে অব্যাহত রাখার নির্দেশনা দেন।