রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল বাশার আর নেই
বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় কার্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল বাশার (৭২) কিডনি রোগে আক্রান্ত হয়ে অসুস্থ্য অবস্থায় সোমবার (৩১ আগস্ট) সকালে ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়াগোপালপুর গ্রামে তার নিজ বাড়িতে মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। সোমবার বিকেলে সাঁড়াগোপালপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে সাঁড়াগোপালপুর কেন্দ্রীয় গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়।