বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নজরুল ভিত্তিক বিষয়ক সাংস্কৃতিক উদ্বোধনী অনুষ্ঠান

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৬ ০৯:৩৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৬ ০৯:৩৪ অপরাহ্ন
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নজরুল ভিত্তিক বিষয়ক সাংস্কৃতিক উদ্বোধনী অনুষ্ঠান

সারাদেশের ন্যায় চারঘাটেও  নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট)  সকালে  চারঘাট উপজেলা প্রশাসন আয়োজনে হলরুমে আলোচনা সভা  অনুষ্ঠিত  হয়।


  উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসের সভাপতিত্বে  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার ফাতেমা খাতুন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন  সহকারী পুলিশ সুপার (শিক্ষানিবেশ)  তুহিন উদ্দিন,চারঘাট  মডেল থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক সুপারভাইজার রাহিদুল ইসলাম,  উপজেলা মাধ্যমিক  শিক্ষক সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা জামাত আমির আবুল কালাম আজাদ, শিক্ষক সমিতি প্রাথমিক সভাপতি শাহাদত হোসেন, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠান সব শেষে  চারঘাট মডেল থানার ওসি মাহাবুবুর রহমান তিনি আইজিপি ব্যাজপ্রাপ্ত শেরে বাংলা গোল্ড এডওয়ার্ড প্রাপ্ত এবং কাজী নজরুল ইসলাম সম্মাননা  স্মারকপ্রাপ্ত তার  স্বরচিত  কবিতা ওমর তুমি কবিতা আবৃত্তি করেন এবং  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে নজরুল এর উপর  নৃত্য, আবৃত্তি, নজরুল সংগীত অনুষ্ঠান করার আহবান জানান।