বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

নগরীতে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ট্যাবলেট উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তি ০১ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০১ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৫ অপরাহ্ন
নগরীতে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চন্দ্রিমা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।


সোমবার (৩১ আগস্ট) রাত অনুমানিক সাড়ে ১০ টায় দিকে চন্দ্রিমা থানা পুলিশ কেচুয়াতৈল এলাকায় অভিযান পরিচালনা করে শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া (বড়বনগ্রাম) গ্রামের মো. জামাল হোসেনের ছেলে মো. আরমান আল বিন নিরব ওরফে জীবন (৩০)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত হতে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজাতে প্রেরণ করা হয়েছে।