বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনায় বর্ণাঢ্য র‌্যালি

পাবনা প্রতিনিধি ০১ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পাবনা প্রতিনিধি ০১ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪৯ অপরাহ্ন
বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনায় বর্ণাঢ্য র‌্যালি
বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনায় বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। দুপুরে দলীয় কার্যালয়ে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কার্যালয়ে ফিরে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা হাতে বাদ্য বাজনা সহ নেচে গেয়ে দিনটি উদযাপন করেন।


পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।


এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, নুর মাসুম বগা, আবু ওবায়দা শেখ তুহিন, মাহমুদুন্নবী স্বপন, মোসাব্বির হোসেন সঞ্জু প্রমুখ।