বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

মহিলা পরিষদের সাংগঠনিক পক্ষ পালন কর্মসূচির উদ্বোধনী সভা

সংবাদ বিজ্ঞপ্তি ০১ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০১ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২৬ অপরাহ্ন
মহিলা পরিষদের সাংগঠনিক পক্ষ পালন কর্মসূচির উদ্বোধনী সভা

“বাংলাদেশ মহিলা পরিষদকে সংহত করি, নারী আন্দোলন অগ্রসর করি।” এই শ্লোগানকে সামনে রেখে সাংগঠনিক পক্ষ পালন কর্মসূচির উদ্বোধনী সভার আয়োজন করা হয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার উদ্যোগে নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।  


সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায়। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার। তিনি বলেন, সাংগঠনিক মাস পালন বাস্তবায়নের জন্য কয়েকটি কর্মসূচি পালনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচিগুলো জেলা কমিটি, পাড়া কমিটিতে এবং তৃণমূলে থানা কমিটি,ইউনিয়ন কমিটি এবং গ্রাম কমিটিতে বাস্তবায়িত হবে।


কর্মসূচির মধ্যে রয়েছে নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের সদস্যপদ নবায়ন, কর্মী সভা, তরুণ প্রজন্মের চাহিদা মতাবেক সমসাময়িক ইস্যু নিয়ে তরুণ প্রজন্মের সাথে মতবিনিময় সভা, নারীর অধিকার, মানবাধিকার” এই বিষয় নিয়ে জেলা শাখায় সকল শ্রেনী পেশার নারী পুরুষের সাথে মতবিনিময় সভা,সৃজনশীল কর্মসূচী (উপস্থিত বক্তৃতা), সাংগঠনিক মাস পালনের সংবাদ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে প্রচার ও প্রকাশনা নিশ্চিত করা, কর্মী সম্মেলনের মাধ্যমে ৩০ সেপ্টেম্বর,২০২৬ তারিখে সাংগঠনিক মাসের সমাপনী অনুষ্ঠান করা হবে।


অন্যানদের মধ্যে আলোচনা করেন, কার্যকরী কমিটির লিগ্যাল এইড সম্পাদক শিখা রায়, প্রচার সম্পাদক আফরোজা খান হেলেন, দূর্গাপুর থানা কমিটির সাধারণ সম্পাদক ফাতেহাতুন্নেসা ত্রিফুল, কার্যকরী কমিটির সদস্য কৃষ্ণা রানী মন্ডল, প্রমূখ।