সান্তাহারে নানা আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বর্ণাঢ্য র্যালি, পুষ্পমাল্য অর্পণ, মৎস্য পোনা অবমুক্তকরণ ও বৃক্ষ বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ার সান্তাহারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
পরে সকাল ১১টায় সান্তাহার পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সান্তাহার পৌর যুবদল কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এরপর দুপুর ১২টায় সান্তাহার ডাকবাংলো ও সান্তাহার ওয়ার্কশপ মসজিদ পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণ এবং বৃক্ষ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
সমাবেশে বক্তব্য দেন আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক দিলদার আলম জুয়েল, মামুনুর রশীদ, সাবেক পৌর বিএনপির সভাপতি ফিরোজ মোহাম্মদ কামরুল হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক গুড্ডু এহসান, পৌর বিএনপি নেতা মতিউর রহমান টিটু, পৌর যুবদলের আহ্বায়ক ওয়াহেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সৌরভ কুমার, আব্দুস সবুর, পৌর মহিলা দলের সভাপতি এ এইচ এম মুক্তা এবং সাবেক পৌর ছাত্রদল নেতা রাকিবুল হাসান সুজনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
দিনব্যাপী এসব কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।