বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

রাবি পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের নবীনববরণ, বিদায়, কৃতী শিক্ষার্থী ও অ্যালামনাস সংবর্ধনা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ০১ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০১ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৪ অপরাহ্ন
রাবি পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের  নবীনববরণ, বিদায়, কৃতী শিক্ষার্থী ও অ্যালামনাস সংবর্ধনা অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের নবীনববরণ, বিদায়, কৃতী শিক্ষার্থী ও অ্যালামনাস সংবর্ধনা মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম প্রধান অতিথি কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগের সভাপতি প্রফেসর মো. আশরাফুল ইসলাম খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 


অনুষ্ঠানে উপাচার্য বিভাগের নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান। ও বিদায়ী শিক্ষার্থীদের স্মৃতি স্মারক প্রদান করেন।  এছাড়া সংবর্ধিত অ্যালামনাসদের সম্মাননা স্মারকে ভূষিত করেন। 


সেখানে অন্যদের মধ্যে বিভাগের কয়েকজন শিক্ষক, একজন কৃতী অ্যালামনাস,  নবীন ও বিদায়ী শিক্ষার্থী এবং বিভাগীয় সমিতির সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।