বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী নির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি: মিলন
নির্বাচনে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বিএনপি অক্ষরে অক্ষরে পালন করবে বলে জানিয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ক্ষতিগ্রস্ত রাষ্ট্র পুনর্গঠনে ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা এবং ‘জুলাই সনদ’-এর প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি বদ্ধপরিকর।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার মোহনপুর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিশেষ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিলন বলেন, আগামী দিনে দেশে একটি দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট গড়ে তোলার বিষয়ে তিনি আশাবাদী। রাষ্ট্র পরিচালনায় জবাবদিহি ও ভারসাম্য প্রতিষ্ঠায় এ ধরনের সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিরোধী রাজনৈতিক দল ও সমমনা গোষ্ঠীগুলোর প্রতি রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরশ্রীকাতরতা কিংবা কোনো আগ্রাসী বা সাম্রাজ্যবাদী শক্তির ফাঁদে পা দিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলার চেষ্টা করা উচিত নয়।
১৯৯৬ সালের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে শফিকুল হক মিলন বলেন, অতীতে ষড়যন্ত্রমূলক পদক্ষেপের পরিণতি শুভ হয়নি। এবারও স্বৈরাচারী বা পরাজিত শক্তির কোনো চক্রান্তে কেউ পা দিলে তার পরিণতি কারও জন্য ভালো হবে না।
বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রসঙ্গে সংসদ সদস্য মিলন বলেন, বর্তমান পরিস্থিতির পেছনে আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রভাব রয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহে বিঘ্নের প্রভাব দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতেও পড়েছে।
তিনি বলেন, এ সংকট কৃত্রিমভাবে সৃষ্টি করা কোনো বিষয় নয়; এর সঙ্গে বৈশ্বিক পরিস্থিতির সরাসরি সম্পর্ক রয়েছে।
সংকট মোকাবিলায় বিরোধী রাজনৈতিক দলগুলোকে সংসদে এসে বিভিন্ন সংসদীয় কমিটিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে মিলন বলেন, দেশের স্বার্থে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে সমস্যার সমাধান খুঁজতে হবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি
এদিকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোহনপুর উপজেলা বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পায়রা ও ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচির শেষপর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিশেষ সমাবেশে সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শামীমুল ইসলাম (মুন)।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মাহাবুব অর-রশিদ এর উপস্থিতিতে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন।
সমাবেশে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী মো. বাচ্চু রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আক্তার সামসুজ্জোহা, সদস্য আব্দুল কাদের, উপজেলা কৃষক দলের সভাপতি গোলাম মোস্তফা বাবলু, সদস্য সচিব এসএম মতিউর রহমান, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোজাম্মেল হক, সদস্য সচিব আব্দুল করিম মণ্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক মাহফুজ আলম শিমুল, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মৌটুসী সুলতানা রুমা, সাধারণ সম্পাদক ববিতা খাতুন এবং মহিলা দল নেত্রী শাবনুর খাতুন।
আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণবিষয়ক সম্পাদক সালাউদ্দিন শাহ, উপজেলা যুবদলের নেতা মির্জা শওকত।
জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জিল্লুর রহমান শাহ, সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দীন আহম্মেদ, আব্দুল হামিদ সরকার; মৌগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি নুর-ই আলম সিদ্দিকী মুকুল, সাধারণ সম্পাদক ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, মিজানুর রহমান মিলন, বাকশিমইল ইউনিয়ন বিএনপির সভাপতি আলামীন হোসেন, সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন; রায়ঘাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব রুস্তম আলী, সাধারণ সম্পাদক রেজাউল করিম এবং ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আনসার আলী মীর উপস্থিত ছিলেন।
এ ছাড়া ধুরইল ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক মুকলেসুর রহমান, কেশরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক খুশবর রহমান, পৌর বিএনপি নেতা ওসমান আলী, পৌর যুবদলের সভাপতি শাহিন আলম, বিএনপি নেতা বাচ্চু, কেশরহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আবু হেনা কামরুজ্জামান, সাবেক যুগ্ম আহ্বায়ক মুকবুল হোসেন, সাবেক কাউন্সিলর বাবুল আক্তার ও হাফিজুর রহমান, পৌরসভা যুবদলের আহ্বায়ক শাহিন আলম, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাক ও সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।