বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

বদলগাছীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ০১ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ০১ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৩ অপরাহ্ন
বদলগাছীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা শাখার আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় চৌরাস্তার মোড় থেকে এমপি ফজলে হুদা বাবুল এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বদলগাছী মিনি স্টেডিয়াম মাঠে এক আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মাননীয় সংসদ সদস্য ৪৮, নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের এমপি ফজলে হুদা বাবুল।


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, সহ-সভাপতি আলহাজ্ব আল এমরান হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব মীর মহিউদ্দিন আলমগীর, সহ-সভাপতি আশরাফুল ইসলাম, মহিলাদলের সভাপতি উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান শাম্মী আক্তার, যুবদলের আহবায়ক মেজবাউল হক রাজা প্রমুখ। এসময় অঙ্গ সংগঠনসহ উপজেলার ৮ ইউনিয়নের নেতাকর্মী উপস্থিত ছিলেন।