বাঘায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে মাইক্রোবাসের নিচে পড়ে স্ত্রী নিহত
রাজশাহীর বাঘায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে মাইক্রোর নিচে পড়ে স্ত্রী জোসনা বেগম (৩৫) নিহত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে আড়ানী বাজার-আড়ানী স্টেশন সড়কের এরশাদ আলী মহিলা ডিগ্রী কলেজের সামনে এই ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, উপজেলা আড়ানী ইউনিয়নের ঝিনা বিনিময়পাড়া গ্রামের প্রিয়ারুল ইসলাম তার স্ত্রী জোসনা বেগমকে মোটরসাইকেলে করে আড়ানী বাজার থেকে কাজ শেরে নিজ বাড়ি ফিরছিলেন। আড়ানী বাজার-আড়ানী স্টেশন সড়কের এরশাদ আলী মহিলা ডিগ্রী কলেজের সামনে পৌঁছলে রাস্তায় ব্যারিকেট দেখে মোটরসাইকেলে ব্রেক চাপলে ছিঁটকে পড়ে যায়। এ সময় পেছন থেকে একটি মাইক্রো এসে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তবে মাইক্রো চালককে আটক করা যায়নি। বিষয়টি নিশ্চিত করেন তার স্বামী প্রিয়ারুল ইসলাম। প্রিয়ারুল ইসলাম আড়ানী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
এ বিষয়ে ওসি সেরাজুল হক বলেন, অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।