বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

নগরীতে এক মাদক ব্যবসায়ী ১২তম বারের মতো গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ০২ সেপ্টেম্বর ২০২৬ ০৩:০৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০২ সেপ্টেম্বর ২০২৬ ০৩:০৯ অপরাহ্ন
নগরীতে এক মাদক ব্যবসায়ী ১২তম বারের মতো গ্রেপ্তার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম অভিযান পরিচালনা করে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সেইসাথে মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়েছে।


গত ০১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে মো: স্বপন (৩৫)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৮৮ গ্রাম গাঁজা ও ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ২ হাজার ৩৯০ টাকা জব্দ করা হয়।


উল্লেখ্য, আসামি স্বপন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আরএমপির রাজপাড়া থানায় পূর্বের ১০টি মাদক ও বোয়ালিয়া থানায় ১টি পেনাল কোড আইনে মামলা রয়েছে। এসব মামলায় তাকে যথাক্রমে ২৩ আগস্ট ২০২৫; ১৬ ডিসেম্বর ২০২৩; ২৬ আগস্ট ২০২২; ১২ ফেব্রুয়ারি ২০২১; ১৬ আগস্ট ২০২০; ২০ এপ্রিল ২০১৯; ২৬ এপ্রিল ২০১৮; ১৩ অক্টোবর ২০১৬; ২১ মার্চ ২০০৭; ২৫ মার্চ ২০২৬ এবং ১১ ডিসেম্বর ২০২১ মামলায় গ্রেপ্তার করা হয়েছিল।


আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।