বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

চাটমোহরে মারধরের শিকার আহত দিনমজুরের মৃত্যু

পাবনা প্রতিনিধি ০২ সেপ্টেম্বর ২০২৬ ০৭:২৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পাবনা প্রতিনিধি ০২ সেপ্টেম্বর ২০২৬ ০৭:২৯ অপরাহ্ন
চাটমোহরে মারধরের শিকার আহত দিনমজুরের মৃত্যু
চাটমোহর থানা, পাবনা। ছবি : নিজস্ব।

পাবনার চাটমোহরে তুচ্ছ ঘটনায় মারধরের শিকার আব্দুল বারেক ওরফে বাকি নামের এক দিনমজুর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 


নিহত আব্দুল বারেক উপজেলার সজনাই গ্রামের সোবাহান আলীর ছেলে। এর আগে গত ২৯ আগস্ট শনিবার সকালে এ ঘটনা ঘটে। 


জানা গেছে, গত শনিবার আব্দুল বারেকের পাঁঠা ছাগলকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করাতে নিয়ে গেলে প্রতিবেশী একই গ্রামের জাহের মোল্লার ছেলে রবিউল ইসলাম রবি বাধা দেয়। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রবিউল ইসলাম বাঁশ দিয়ে বাকির মাথায় আঘাত করলে রক্তাক্ত জখম হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।

 

সেখানে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল বারেক ওরফে রবি। পরে নিহত ব্যক্তির লাশ বাড়িতে আসার পর দুইপক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।


সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।