বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

সোনার দেশ ডেস্ক ০২ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৩৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সোনার দেশ ডেস্ক ০২ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৩৫ অপরাহ্ন
জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

প্রবল বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে পরিচ্ছন্ন কর্মীদের ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।


বুধবার দুপুরে নগরীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তায় বৃষ্টিতে জমে থাকা পানি প্রবাহ সচল করতে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


এ কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি পরিচ্ছন্ন কার্যক্রম যথাযথভাবে অব্যাহত রাখার নির্দেশনা দেন। পরিদর্শনকালে সংশ্লিষ্টদের আরো দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান তিনি। 



এ সময় পরিচ্ছন্ন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও ওয়ার্ডের সচিবগণ উপস্থিত ছিলেন।