বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

রাবির অবসরপ্রাপ্ত উপ-রেজিস্ট্রার আনোয়ারা বেগমের মৃত্যুতে উপাচার্যের শোক

রাবি প্রতিবেদক ০২ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ০২ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪৩ অপরাহ্ন
রাবির অবসরপ্রাপ্ত উপ-রেজিস্ট্রার আনোয়ারা বেগমের মৃত্যুতে উপাচার্যের শোক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য (প্রশাসন) দপ্তরের অবসরপ্রাপ্ত উপ-রেজিস্ট্রার আনোয়ারা বেগম (৬৬) মারা গেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত প্রায় ১২টার দিকে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ।


এক শোকবার্তায় তাঁরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকাণ্ডে মরহুমা আনোয়ারা বেগমের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তাঁর রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বুধবার (২ সেপ্টেম্বর) বাদ আসর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে আনোয়ারা বেগমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিশ্ববিদ্যালয়ের গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।